আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
১৭-০৮-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান জক জোয়ার্দ্দার ছেলুন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাসীরা তাদের শাসনামলে ১৭ আগস্ট একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষ ওই সমস্ত অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তিনি বলেন, আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। মানুষের কল্যাণে এ সংগঠনের নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু এ দেশের উন্নয়নে, মানুষের কল্যাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে কাজ করছেন। মাত্র কিছুদিন আগে বাঙালির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেছেন। বিরোধী দল বলেছিল পদ্মাসেতু স্বপ্নেই থেকে যাবে, কোনো দিন এই সেতু আলোর মুখ দেখবে না। কিন্তু পদ্মাসেতু আলোর মুখ দেখেছে। পিছন থেকে ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়ন থামানো যাবে না। কারণ তার প্রিয় সংগঠনে কোটি কোটি কর্মীরা তার হাতিয়ার। তিনি আরও বলেন, অগ্নি সন্ত্রাসীদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার জেলা, নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু ও বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের মধ্যে জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দিপু, মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, রাজ্জাক আলী, কামরুজ্জামান শামিম, সাজিবার রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আবু তালেব, শহিদুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ডা. অমল কিমার বিশ্বাস, পরিমল কুমার কালু ঘোষ প্রমুখ। বর্ধিত সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার মুক্তিযুদ্ধের নির্মমতার সাক্ষী আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন করেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি চুয়াডাঙ্গায় ফিরে যান।
কমেন্ট বক্স