বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেনারেল হাসপাতালে চার দালাল আটক, জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২২ ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে চার দালাল আটক, জরিমানা
সমীকরণ প্রতিবেদক:মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- শহরের মল্লিকপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে শামসুল আলম (৪৫), যাদবপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে রকিবুদ্দিন (২৮), হঠাৎপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে উজ্জল (২৫) এবং যাদবপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জামাল। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় প্রত্যেকের নিকট থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এর আগে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, সার্জেন্ট পবিত্র বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুম্মন, এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দাদাল চক্রের ওই ৪ সদস্যকে আটক করেন। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’