বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের তিনদিন পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২২ ইং
নিখোঁজের তিনদিন পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধর মৃত্যু
দর্শনা অফিস: নিখোঁজের ৩দিন পর পরানপুর গ্রামের মন্টু মিয়া নামের এক বৃদ্ধকে মুমূর্ষ অবস্থায় দামুড়হুদা চিৎলা তেঁতুল তলা মোড় থেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মন্টু মিয়ার মৃত্যু হয়। মন্টু মিয়া দর্শনা পরাণপুর গ্রামের মৃত কুড়োন মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মন্টু মিয়া প্রায় ১ বছর যাবৎ মানুষিক ভারসাম্যহীন হয়ে রাস্তা, ঘাটে, বনে-জংগলে গামছা,লুঙ্গি ও কাঁথা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতো। এর মধ্যে গত ৫/৭দিন আগে নিখোঁজ হয় মন্টু মিয়া। নিখোঁজের ৩দিন পর গতকাল শনিবার চিৎলা তেঁতুল তলা মোড়ে জলিল মোল্লার হাঁস ফার্মের নিকট মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মেম্বর মতিয়ার রহমান। তিনি বিষয়টি দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলীকে জানান। তাৎক্ষনিকভাবে চেয়ারম্যান হজরত আলী চিৎলা গ্রামের চাঁন মিয়ার সহযোগিতায় বৃদ্ধ মন্টু মিয়াকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সন্ধা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে মৃত মন্টু মিয়ার পরিবারের পক্ষ থেকে হাসপাতাল থেকে গ্রামের বাড়ি পরানপুর নিয়ে যায়। এরপর রাত ১১টায় দর্শনা পরাণপুর স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে পরানপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এবিষয় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে মন্টু মিয়া মানুষিক ভারসাম্যহীন অবস্থায় ৩দিন ধরে নিখোঁজ ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’