বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২২ ইং
দর্শনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দর্শনায় ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম ওরফে কাজল (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ (সিপিসি- ২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গতকাল শনিবার র‌্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় জেলার দর্শনা থানাধীন রামনগর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১৭৮ বোতল ফেন্সিডিল ও মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে কাজল দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. রবিউল হকের ছেলে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’