হাসাদাহ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০২২
ইং
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনের পিতা সাবেক কাউন্সিলার আব্দুল ওয়াবের মৃত্যুতে হাসাদাহ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর হাসাদাহ প্রেসক্লাবে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত আলী মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান শ্যামল, প্রচার ও দপ্তর সম্পাদক আল আমিন, সদস্য বিপলু, কবির আহম্মদসহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন ক্বারী রফিকুল ইসলাম।
কমেন্ট বক্স