আলসডাঙ্গার গাংনী ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুর রহমান সামু, দপ্তর সম্পাদক মুন্সী মো. মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আব্দুল খালেক, প্রচার সম্পাদক কামরুজ্জান রিপন, লিমন হোসেন রাজা, নওশাদ আলী, আমজেদ হোসেন খোকন, কলিম উদ্দীন, কুতুব উদ্দীন, মাসুম আলী, মজিবুল হক, আকরাম হোসেনসহ প্রতিটি ওয়ার্ডে সভাপতি ও সম্পাদক।
কমেন্ট বক্স