চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১২-০৮-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পলাশপাড়া নিবাসী ও আদর্শ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজির আহাম্মদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম খাজির আহাম্মদের মেজ ছেলে রফি উদ্দিন আহাম্মদ বাবলু জানান, আজ শুক্রবার সকাল ১০টায় পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। জানাযা ও দাফন কাজে সকলকে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কমেন্ট বক্স