বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ঝোড়াঘাটায় বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গার ঝোড়াঘাটায় বিষপানে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে বিষপানে ফিরোজ হোসেন (২৬) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পূর্বে গত বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ফিরোজ। বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ফিরোজ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, বিভিন্ন সময় ফিরোজের বাড়িতে সাংসারিক অশান্তি নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত বুধবার সকালেও তার সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাড়িতে থাকা ঘাসপোড়া বিষপান করে সে। বিষপানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ফিরোজের বিষপানের বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ফিরোজের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘সদর থানাধীন আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের ফিরোজ নামের এক যুবক গত বুধবার সকালে পারিবারিক অশান্তির কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আজ (গতকাল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’