দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১২-০৮-২০২২
ইং
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, জেলা পরিষদের সদস্য শফিউল কবীর ইউসুব, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সাবেক দর্শনা থানার (ওসি, তদন্ত) আমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি সাবেক প্রভাষক আব্দুল গফুর, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, দর্শনা বিজিবি নায়েক সুবেদার আশরাফ আলী, মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।
সভায় সরকারি নিয়মানুযায়ী রাত ৮টার পর প্রতিটি শপিংমল ও গ্রামোর দোকান বন্ধ থাকবে। তবে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন, কার্পাডাঙ্গা ইউনিয়ন ও কুড়ুলগাছি ইউনিয়নের জনগণের কথা চিন্তা করে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাত ১০টার পর বিনাকাজে সাধরণ মানুষ চলাচল করলে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
কমেন্ট বক্স