বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২২
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। গতকাল বুধবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল থেকে একটি বিরাট মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেরণা একাত্তর চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, নবগঠিত সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান সোহান ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু। বক্তারা বলেন, আগামীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগকে সহায়তা করতে আমরা সদা জাগ্রত থাকব।
কমেন্ট বক্স