আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভায় এমপি হাজী আলী আজগার টগর
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নয়, বিএনপির হাতে উল্টো করে হারিকেন ধরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন বিএনপি- জামায়াত জোট সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকা আমলে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে তেমন কোনো উন্নয়ন হয়নি। এ এলাকায় কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে আন্দুলবাড়ীয়ায় ব্যাপক উন্নয়ন ঘটেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, কৃষক লীগের সভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মির্জা হাকিবুর রহমান লিটন, খান তারিক মাহমুদ, নাজের আলী, শেখ রেজা বিডিআার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিজয় হালদার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, কেডিকে যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু, সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠান শেষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অসুস্থ শেখ মোক্তার আলী ও কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুলকে দেখতে তার বাসভবনে যান। এসময় তিনি তাঁর শয্যাপাশে বেশকিছু সময় কাটান এবং তার উন্নত চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি আন্দুলবাড়ীয়া বাজারস্থ আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট এবং দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং সরেজমিন পরিদর্শন করেন।
কমেন্ট বক্স