সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কাওসার আলী (৩৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাত ৯টার দিকে দামুড়হুদা থানার কালিয়াবকরি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওসার আলী কালিয়াবকরি গ্রামের মৃত চাঁদ আলী মালিথার ছেলে।
জানা যায়, গত শনিবার র্যাব-৬, (সিপিসি- ২) গাংনী র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কালিয়াবকরী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি শনিবার রাত ৯টার দিকে দামুড়হুদা থানার কালিয়াবকরী গ্রামে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী কাওছার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে তিনটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন