বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

সমীকরণ প্রতিবেদন: ভোলায় গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিমের মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ভি জে স্কুল রোডস্থ জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শুরুর পূর্বে শহীদ নুরে আলম শহীদ আব্দুর রহিমের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুজ্জামান মিশা, জমির উদ্দিন, সহসাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ইভেন, সহ-আইনবিষয়ক সম্পাদক রাফিক জামান, সদস্য আরাফাত হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রকিবুল  হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ, সদস্য কামরুজ্জামান শাহরুখ, উপজেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম, নাজিম উদ্দিন, বাড়াদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদ হাসান সজলসহ ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান। উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির সমাবেশ শেষে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম গত আগস্ট মারা যান।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’