বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গাতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গাতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। গতকাল শনিবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্র মালোপাড়ায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কার্যকরী কমিটির সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি মো. আলাউদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সংলাপ চুয়াডাঙ্গার সভাপতি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি জহির রায়হান, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, অরিন্দম চুয়াডাঙ্গার আজীবন সদস্য বিশিষ্ট নাট্যজন হারুন-অর রশিদ, সংলাপ চুয়াডাঙ্গার সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান, অরিন্দম চুয়াডাঙ্গার নাট্য সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার সংলাপ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আহসান খান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়নমণি থিয়েটার খুলনার সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান। কর্মশালাটি পরিচলনা করছেন ঢাকা থেকে আগত বিশিষ্ট নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন অনন্ত হিরা এবং নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম।

উদ্বোধনী পর্বে প্রশিক্ষকগণ বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান নাট্যকর্মী সুমিতা, চম্পা রিতা। ঢাকা থেকে এসে চুয়াডাঙ্গার নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বক্তাগণ প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাট্যকর্মীরা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা চুয়াডাঙ্গার নাট্যচর্চার ক্ষেত্রে কাজে লাগাবেন বলে অভিমত প্রকাশ করেন। কর্মশালায় অরিন্দম, সংলাপ উদীচী চুয়াডাঙ্গার ৪৩ জন নারী-পুরুষ নাট্যকর্মী অংশগ্রহণ করছেন। উদ্বোধন পর্বটি পরিচালনা করেন অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’