বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশ্বকবি রবি ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালন

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২২ ইং
আলমডাঙ্গায় বিশ্বকবি রবি ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গাঙচিল সাহিত্য পরিষদের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। উপলক্ষে গতকাল শনিবার বাদ আসর আলোচনা সভা কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম খান জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ওমর আলী।

প্রধান বক্তা ছিলেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি সাহিত্যিক সিরাজ সামজী। এছাড়াও তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান, সদস্য কবি মহসীনুজ্জামান চাঁদ, সদস্য কবি আলম জাকারিয়া, আহার আলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’