আলমডাঙ্গা অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলমডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ বনাম বণিক সমিতি। খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ৪-১ গোলে জয়লাভ করে। অপর ম্যাচটি অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন বনাম পৌরসভা। খেলার এক শূন্য গোলে পৌরসভা একাদশ জয়লাভ করে। খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, ইউআরসিসি ইন্সপেক্টর জামাল হোসেন, প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ কাজী রবিউল হক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা ও বণিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান হীরা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সোহাগ আলী, সাধন কুমার ও রাকিবুল ইসলাম। খেলা দেখতে প্রচুর দর্শকের আগমন ঘটে।
সমীকরণ প্রতিবেদন