বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নানা কর্মসূচির মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালন

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২২ ইং
নানা কর্মসূচির মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস পালন

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সংগ্রাম ও আদর্শের কথা তুলে ধরার আহ্বান

 

সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার জগন্নাথপুরের আটকবরে যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দামুড়হুদার জগন্নাথপুরে আটকবর স্মৃতিসৌধে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আট শহীদের স্মৃতিসৌধে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা পতাকা কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

পরে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দামুড়হুদা থানা, দর্শনা থানা, জেলা মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর জেলা আওয়ামী লীগের আয়োজনে আট শহীদ মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা- আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর।

এসময় তিনি বলেন, আগস্ট মাস আসলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সারাবিশ্ব। আগস্ট আট শহীদ বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য শহীদ হয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যে সহযোগিতা করেছিল, তাদের সেই সহযোগিতা কখনোই ভুলার নয়। , ১৫ ২১ আগস্ট যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র এখন চলমান রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে জনগণকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। তাই আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। সাংগঠনিক ভীত যদি শক্ত না হয়, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ঐক্য ছাড়া দেশে কোনো কিছু করা সম্ভব নয়। সামাজিক অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। দেশ মানুষের উন্নয়নেও মুক্তিযুদ্ধের ঐক্য প্রয়োজন। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেছেন, ‘আপনারা নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ আদর্শের কথা তুলে ধরুন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহি সদস্য অ্যাড. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান নাণ্টু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি এইচ এম লুৎফুল কবির, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’