বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২২ ইং
মেহেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার মক্কা চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু শিবিরের কার্যক্রম মক্কা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ডা. আহাম্মেদ তাহের হামিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক . মুসসুর আলী খান পুলিশ সুপার রাফিউল আলম।

হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, আল বাসার আন্তর্জাতিক ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান মক্কা চক্ষু হাসপাতাল। ডা. আহাম্মেদ তাহের হামিদ আলীর তত্ত্বাবধায়নে এটি বাংলাদেশে ৮ম শাখা। ইতঃমধ্যে বাংলাদেশে ৪৬ জেলায় ৭৭টি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শেষ হয়েছে। মেহেরপুরে ৭৮তম কার্যক্রমের অংশ হিসেবে জন বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় আমরা হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানসহ ৮শ রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন দুইবার ফলোআপ চিকিৎসা প্রদান করা হবে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’