বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নাট্য কর্মশালা শেষে সনদ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২২ ইং
মেহেরপুরে নাট্য কর্মশালা শেষে সনদ বিতরণ

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাত দিনব্যাপী নাট্য কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী নাটকবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক . মুহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, নাট্যবিষয়ক সম্পাদক শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, ঢাকা আরণ্যক-এর প্রশিক্ষক শামীমা শওকত লাভলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’