বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে মসজিদ নির্মাণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২২ ইং
উথলীতে মসজিদ নির্মাণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বাজারপাড়া সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদের নির্মাণকাজ শুরু করার উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর উথলী বাজার পাড়ায় মহল্লাবাসীর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী বাজার পাড়ার সমাজসেবক মানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারপাড়া গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (প্রশাসন) তানজিমুর রহমান, বিশিষ্ট ব্যবসায়িক আবুল কালাম, গোলাম রহমান শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উথলী বাজার পাড়ার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। দোয়া আলোচনা সভা পরিচালনা করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী ইসমাইল হোসেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’