বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২২ ইং
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় শোক দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট ভবনে ড্রপডাউন ব্যানার টাঙানো, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং রেডক্রিসেন্ট ইউনিটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান সঞ্চালনা করেন। সভায় কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, বিলকিস জাহান ও ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’