বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক জখম, রেফার্ড

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২২ ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক জখম, রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২০) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের হইদারপুর গ্রামের আনিসুল হকের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিল ইমরান। পথের মধ্যে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে অবজারভেশনে রাখেন। এবং ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, তার মাথায় গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’