বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উচ্চমাত্রার চেতনানাশকে প্রাণ গেল যুবকের

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২২ ইং
উচ্চমাত্রার চেতনানাশকে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক: ট্রেনের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শাহারিয়ার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ স্টেশন থেকে অচেনত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এর পূর্বে ঈশ্বরদি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছালে ট্রেনের কর্তব্যরত টিসি শাহারিয়ারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহারিয়ার সার্জিক্যাল ইকুইপমেন্ট-এর ব্যবসা করতেন। গত সোমবার (১ আগস্ট) ব্যবসায়িক কাজে তিনি আলমডাঙ্গা থেকে ঢাকায় যান। গতকাল বুধবার তাঁর ফেরার কথা ছিল। তিনি ট্রেনের ছিট না পাওয়ায় ঢাকা থেকে ঈশ্বরদিতে আসেন ও পরে ঈশ্বরদি থেকে অন্য একটি ট্রেনে আলমডাঙ্গায় আসছিলেন। এর মধ্যে রাতে রাত আটটার দিকে পরিবারের সদস্যরা শাহারিয়ারের মৃত্যুর বিষয়ে জেনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাসুদ রানা বলেন, বুধবার সন্ধ্যা পোনে সাতটার দিকে ঈশ্বরদি থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা পৌঁছায়। এসময় ট্রেন থেকে অচেতন অবস্থায় এক যুবককে কর্তব্যরত টিসি তাকে আমাদের নিকট দেয়। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। অচেতন অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের সদস্যরা অচেতন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উচ্চমাত্রায় চেতনানাশক (ট্রাঙ্কুইলাইজার) প্রয়োগের ফলে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’