বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটুদাহের চারুলিয়ায় গলায় দঁড়ি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২২ ইং
নাটুদাহের চারুলিয়ায় গলায় দঁড়ি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের স্কুলপাড়ায় নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ফজিলা বেগম (৭৬) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি চারুলিয়া গ্রামের মৃত গোলাম নবীর স্ত্রী। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। গতকাল বুধবার সকালে বাড়ির লোকজন বৃদ্ধার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন তিনি গলায় দঁড়ি দিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলে আছেন। পরিবারের লোকজন জানান, তাঁর মাথায় সমস্যা আছে। সে জন্য সে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দামুড়হুদা মডেল থানার পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে কোনো বাদী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধা ফজিলা বেগমকে গতকাল বুধবার সন্ধ্যার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’