বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা কার্পাসডাঙ্গা পূর্বপাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা একাদশ বনাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে ছাতিয়ানতলা একাদশ ২-০ গোলে কাঞ্চনতলা একাদশকে পরাজিত করে। খেলাটি উদ্বোধন করেন ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানা। এসময় উপস্থিত ছিলেন নাটুদাহ ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সাখাওয়াৎ হোসেন, রাসেল, মহির, সালাম, রবিউল, আলামিন, হাফিজ, অমিত, সাইদুল, বাদশা প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করে আ.  সালাম। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন অমিত শাহ ও হাফিজুর রহমান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’