বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২২ ইং
জীবননগরে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক
জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর-চ্যাংখালী সড়কের মুজাহিদ বেকারির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আসামি হলেন জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাপ্পি রহমান (২১)। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। তিনি বলেন, জীবননগর থানার উপ-পরিদর্শক গোপাল চন্দ্র মণ্ডল ও সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্ব থানা-পুলিশের একটি দল গত মঙ্গলবার রাতে জীবননগর-চ্যাংখালী সড়কের মুজাহিদ বেকারির সামনে অভিযান চালান। এসময় মাদকসহ বাপ্পিকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’