বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহাদের পিতা নিহত

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২২ ইং
কুড়ুলগাছিতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহাদের পিতা নিহত
সমীকরন প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলি মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সরজত আলি মোল্লা কুড়ুলগাছি গ্রামের সাংবাদিক আহাদ আীল মোল্লার পিতা ও মৃত নাসের মোল্লার ছেলে। নিহতের বড় ছেলে সাংবাদিক আহাদ আলি মোল্লা জানায়, তার বাবা সকাল ১০টার দিকে কুড়ুলগাছি বাজারে তার দোকান থেকে চাঁ খেয়ে বাড়ী ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’