বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২২ ইং
আলমডাঙ্গায় দুই মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, গতকাল আলমডাঙ্গা থানার এসআই মোস্তফা ফোর্স নিয়ে আলমডাঙ্গা বাবুপাড়ায় অভিযান চালান। এসময় দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মাদক আইন অনুযায়ী দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’