বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী স্কুলে হেলথ ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী স্কুলে হেলথ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় অবস্থিত জাহানারা খাতুন পথশিশু প্রতিবন্ধী স্কুলে সংযোগ-এর পক্ষ থেকে হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফাতেহ্ আকরাম দোলন। দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে প্রতিবন্ধী শিশুসহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্য পরামর্শ, ব্লাড গ্রুপিং, রক্তচাপ নির্ণয় এবং খাদ্য পুষ্টি পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা পরামর্শ দিয়ে সহোযোগিতা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম দোলন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন জাহানারা খাতুন পথশিশু প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা জাহানারা খাতুন। এছাড়াও ক্যাম্পেইনে সংযোগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাহরিয়ার সিয়াম, সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আল রোমাজ রাজন, ট্রেজারার মুনতাসির তানজিল, শিক্ষা সমাজকল্যাণবিষয়ক সম্পাদক অঞ্জন সাহা আবির এবং সদস্য সজিব, পলক আসিফ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’