বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২২ ইং
কুড়ুলগাছিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কুড়ুলগাছিতে বজ্রপাতে আলামিন হোসেন (২২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যায়। নিহত আলামিন বুইচিতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয়রা বলেন, 'আলামিন বিকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের ধানী ক্ষেতে কাজ করতে যান। বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের ও মাথার বেশ কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।' এদিকে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমান উল্লাহ আলামিনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন। বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’