বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২২ ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা বাজার আল ইদ্রিসী জামে মসজিদের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. ইয়াকুব আলী মাস্টার, কার্যকরি কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। উল্লেখ্য, উক্ত মসজিদের উন্নয়নে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন।  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’