বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২২ ইং
দামুড়হুদায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা

প্রতিবেদক, দামুড়হুদা: ‘হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছেছে যাক সবার কাছেএই স্লোগানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত  হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক ্যালি বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, সাধারণত জন্ডিস রোগের থেকেই হেপাটাইটিস রোগের উৎপত্তি হয়ে থাকে। তবে লক্ষ্য রাখতে হবে জন্ডিস দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে। হেপাটাইটিস রোগ থেকে দূরে থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সোহরাব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, এমটিআই ফারুক উদ্দীনসহ উপজেলার বিভিন্ন সরকারি অফিসারবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’