সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। এসময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথি শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন