বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদায় বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২২ ইং
খাড়াগোদায় বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, তিতুদহ: বিসিআইসি ডিলার কর্তৃক অধিক মূল্যে সার বিক্রয়, প্রমাণ লুকানোর চেষ্টা ও কৃষকের সাথে প্রতারণার করায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সাড়ে ১১টার দিকে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে বিসিআইসি ডিলার মেসার্স হুদাবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৮শ টাকার ইউরিয়া ৯৯০ টাকা ও ১১ শ টাকার টিএসপি ১২ শ টাকা পর্যন্ত বিক্রয় করাসহ কৃষকদের সার দোকানদারদের কাছে বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজর আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই আনারুলসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’