বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২২ ইং
কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আসাননগর মোড়ে এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, আলমডাঙ্গা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহাতাবউদ্দিন প্রমুখ। পরে মো. কাওছার আলীকে আহ্বায়ক ও মো. মিলন মালিথাকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’