বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বেকারি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় বেকারি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় হাসি ফুড অ্যান্ড ব্রেড বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভষ্মিভুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

হাসি ফুড অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতে ফ্যাক্টরি বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোর পাঁচটার দিকে কর্মচারীর মুখে জানতে পারি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। শত চেষ্টায় আমি আশপাশের লোকজন   আগুন নেভাতে পারিনি। পরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে আসতে ফ্যাক্টরিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জানান, রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি যে কার্পাসডাঙ্গা হাসি ফুড অ্যান্ড ব্রেড বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে  প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ফ্যাক্টরির যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, ওই ফ্যাক্টরির ভেতরে শতাধিক পামওয়েল তেলের ড্রাম ডালডার ড্রাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট করতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’