বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২২ ইং
মুজিবনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, মুজিবনগর: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বাগোয়ান ইউনিয়ন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন মুজিবনগর কমপ্লেক্স সূর্যোদয় রেস্ট হাউজে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন।

চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন। ইউপি সদস্য মি. বাবুল মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু প্রমুখ। বর্ধিত সভায় বাগোয়ান ইউনিয়ন গ্রাম পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’