বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে আব্দুল হাই এমপির মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২২ ইং
ঝিনাইদহে সাংবাদিকদের সাথে আব্দুল হাই এমপির মতবিনিময়

প্রতিবেদক, ডাকবাংলা: জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সাথে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ইউনিটির অস্থায়ী কার্যালয় শহরের ১০তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুর, জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক বিএম আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক সবুজ মিয়া, প্রচার সম্পাদক এস এম রবি, সংবাদপত্রবিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, পল্লব মিয়া, সদস্য এইচএম ইমরান, ওমর আলী সোহাগ, সাইফুল ইসলাম, ইব্রাহীম হোসেন, ইমদাদুল হক, লালন মণ্ডল, সাহিদুজ্জামান বাবু, রাজিব হাসান টিপু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’