বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় যুবদলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২২ ইং
দর্শনায় যুবদলের স্মরণ সভা ও দোয়া মাহফিল
দর্শনা অফিস: আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক প্রয়াত ইঞ্জিনিয়ার খায়রুল আলমের আত্মার মাগফিরাত কামনায় দর্শনা থানা যুবদলের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পর দর্শনা পৌর বিএনপির পুরাতন বাজার সংলগ্ন কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক অপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর যুবদল সাবেক সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মুকুল শাহ, ইকবাল জোয়ার্দ্দার, পৌর সমন্বয় কমিটির সদস্য মালেক মণ্ডল, সহিদুর ইসলাম ও মৎস্যজীবী দলের আহ্বায়ক বদরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, হামিদ আহমেদ, সজীব আহমেদ, রিয়েল ইসলাম লিয়ন ও মামুম। দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য রুহিন, বাবুল আক্তার, শরীফ, শাহিন, ইসরাফিল, সজল, সবুজ, আসিকসহ দর্শনা পৌর যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’