বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার আজমপুরে বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২২ ইং
দর্শনার আজমপুরে বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরি
দর্শনা অফিস: দর্শনা রেলবাজার সংলগ্ন আজমপুর এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে অভিনব কৌশলে ঘরের মধ্যে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও  মোবাইল ফোন চুরি করে পালিয়েছে চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগী দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জানা গেছে, দর্শনা পৌর এলাকার রেল বাজার সংলগ্ন (আল্লাহর দান হোটেলের পিছনে) আজিমপুর গ্রামের বাসিন্দা মৃত শরবত আলীর ছেলে দর্শনা রেল বাজারের মৌ কনফেকশনারী ফাস্ট ফুডের মালিক আয়াত আলী বাড়ি গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে একদল চোর চক্র হানা দেয়। এসময় চোরেরা তার বাড়িতে অভিনব কায়দায় প্রবেশ করে বসতঘরের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে থেকে নগদ ৩৫ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ২টা অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। বাড়ির গৃহকর্তা আয়াত আলী জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ি। এসময় সকালে ঘুম থেকে জেগে উঠে দেখতে পাই ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল এলোমেলোভাবে পড়ে রয়েছে। এতে বুঝতে পাড়ি রাতে কোনো এক সময় ঘরের মধ্যে চোর প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আয়াত আলী। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন গিয়েছিল আমার অফিসারেরা। চোর ধরতে অভিযান চালানো হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’