বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২২ ইং
কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের সলেমান হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের স্থানীয় লোকজন ব্রিজের নীচে মরদেহ পড়ে থাকতে দেখে মিরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মরদেহের পাশ থেকে মোবাইল ফোন, বাইসাইকেল ও কীটনাশকের বোতল পাওয়া গেছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর সব জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’