বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হানা

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হানা

প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের আজিম খান নামের এক ইটভাটা ব্যবসায়ীর বাসভবনে রাতের আঁধারে হামলা চালিয়ে জানালার থাই গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১টায় দিকে এ  ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে জীবননগরের শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে গতকাল আজিম খানের বাড়িতে ছুটে আসেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, জীবননগরের বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী শাহজাহান মিয়া, কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের ইটভাটা ব্যবসায়ী শামীম শাহ ও আন্দুলবাড়ীয়া এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী। এবিষয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় আজিম খানের পরিবার এখন আতংকিত হয়ে পড়েছেন। এছাড়াও গোটা এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’