বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনে দুপুরে কৃষকের ১শ কলা গাছ কর্তন

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২২ ইং
দিনে দুপুরে কৃষকের ১শ কলা গাছ কর্তন

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এক কৃষকের বাগানের ১০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুরে সদর উপজেলার পবাহাটি গ্রামে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক নওশের আলী জানান, মকবুল হোসেন দাখীলিয়া মাদ্রাসার কাছ থেকে ১৯ শতক জমি লিজ নিয়ে একযুগ ধরে চাষাবাদ করছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে গ্রামের বাকু নামে এক ব্যক্তি দাবী করছেন জমিটি তার। অথচ তিনি মাদ্রাসার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন। গতকাল দুপুরে বাকু দলবল নিয়ে জমির প্রায় ১শটি কলা গাছ কেটে সাবাড় করে দেয়। এতে ওই কৃষকের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জমির পার্শ্ববর্তী বাড়ির রাবেয়া খাতুন জানান, দুপুরে বাকু দুইজন লোক নিয়ে কলা গাছগুলো নির্দয় ভাবে কাটতে থাকে। মাদ্রসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, প্রায় ৩৫ বছর আগে ইদ্রিস বিশ্বাস নামে এক ব্যক্তি আমাদের মাদ্রাসার নামে ১৯ শতক জমি দান করে দলিল করে দেন। তার পর থেকে জমিটি কৃষকদের কাছে বছর চুক্তি লিজ দিয়ে আসছি। এই জমি বাকুর হতে পারে না। বিষয়ে থানায় মামলা করার জন্য মাদ্রাসা কর্তিপক্ষ সিন্ধান্ত নিয়েছে। এদিকে, বিষয়টি জানতে বাকুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, বিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’