নতিপোতা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামড়হুদায় ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারসহ ট্রলি চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতায় ইউনিয়নের ভগিরথপুর ডুবাপাড়া গ্রামে এই চুরির ঘটনাটি ঘটে। গাড়ীর মালিক দামড়হুদার ভগিরথপুর গ্রামের ডুবাপাড়া আতিয়ার ছেলে লিপু ওরফে বাটটু।
জানা যায়, গত রোববার বিকেলে কাজ শেষে রাতে বাড়ি পাশে রাস্তায় প্রতিদিনের ন্যায় ট্রলিসহ পাওয়ারটিলারটি রেখে দেয় বাটটু। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখে সেখানে ট্রলিসহ তার পাওয়ারটিলারটি নেই। দিনের বেলায় অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি কোথায় পাওয়া যায়নি। উপার্জনের একমাত্র সম্বলটি হারিয়ে বাটটু এখন পাগল প্রায়।
সমীকরণ প্রতিবেদন