বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজারে মুদি ব্যবসায়ী ও দুজন পথচারীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২২ ইং
কার্পাসডাঙ্গা বাজারে মুদি ব্যবসায়ী ও দুজন পথচারীকে জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে একজন মুদি ব্যবসায়ী ও দুইজন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে এই অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। অভিযানে কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত মেসার্স আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে খোলা মসলা বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক এক হাজার টাকা ও পথচারি কার্পাসডাঙ্গা ইউনিয়নের মৃত ফকির মোহাম্মদের ছেলে গোলাম নবী ও নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ান তলার শহিদুল ইসলামের ছেলে সিরাজুল ইসলামকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে তামাকজাত নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪ ধারা মোতাবেক উভয়কে ৩ শ টাকা করে জরিমানা আদায় করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম প্রকাশ্যে ধুমপান ও মুদি দোকানে খোলা মসলা বিক্রি না করার জন্য সতর্ক করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস দল।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’