জীবননগর উপজেলা চোরাচালান ও আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৯-০৭-২০২২
ইং
জীবননগর অফিস : জীবননগর উপজেলা চোরাচালান ও আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির চোরাচালান প্রতিরোধ কমিটি ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, জীবননগর সাংবাদিক সমতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ শাহ, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, ৫৮ ব্যাটালিয়নের পক্ষে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার আস্রাব আলী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুবিনা ইসলাম রুপা ।
সভায় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান, সন্ত্রাস, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি, বালু উত্তোলন ও নাশকতা বিষয় নিয়ে আলোচনা করেন।
কমেন্ট বক্স