বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৈশপ্রহরী থাকার পরেও বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি!

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২২ ইং
নৈশপ্রহরী থাকার পরেও বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি!

নিজস্ব প্রতিবেদক:নৈশপ্রহরীর অসচেতনতায় কেরু অ্যান্ড কোম্পানির কৃষি জমির সেচের কাজের মোটর চালানোর জন্য ব্যবহৃত ৬টি বৈদ্যুতিক ট্রান্সমিটারের মধ্যে তিনটি চুরি হয়ে গেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এই ট্রান্সমিটার ৩টি চুরি করে নিয়ে যায় চোরচক্র। ট্রান্সমিটারগুলো চুরি হওয়ায় কেরু অ্যান্ড কোম্পানির প্রায় ১ শ একরের বেশি জমির সেচ দেওয়াতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, তিতুদহ গ্রামের রেজাউল ও গিরিশনগর গ্রামের আলীম গত শুক্রবার রাতে দুটি ব্লকে দুজন নৈশপ্রহরী পাহারা দিচ্ছিলেন। রাত শেষে সকালে তারা দেখতে পান বৈদ্যুতিক পোলে (খাম্বা) ৬টি ট্রান্সমিটারের মধ্যে ৩টি উধাও। এবিষয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান ৬২নং আড়িয়া ফার্মের ইনচার্জ ওমর ফারুক।

এবিষয়ে আড়িয়া ফার্ম ইনচার্জ বলেন, ‘বিষয়টি আমি সকালে শুনতে পাই। এবিষয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তবে দুটি স্থানে দুজন নৈশপ্রহরী থাকার পরেও কিভাবে চুরি হলো সেটা আমার অজানা।’

এবিষয়ে নৈশপ্রহরী রেজাউল বলেন, ‘আমাদের দুজনকে আলাদা আলাদা পানি তোলার মোটর (বোরিং) পাহারার দায়িত্বপালন করি। ওইদিন রাতেও পাহারা ঠিকঠাক মতো দিছি। তবে হঠাৎ এমন একটা ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’