বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়লগাছিতে এক সন্তানের জননীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২২ ইং
কুড়লগাছিতে এক সন্তানের জননীর আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদার কুড়ুলগাছিতে গলাই ফাঁস দিয়ে স্বপ্না খাতুন (২৬) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সদাবরি গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। নিহত স্বপ্না খাতুন উপজেলা কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আলামিন হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের কুদ্দুস আলির মেয়ে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইসএম লুৎফুল কবীর জানান, সদাবরি গ্রামে স্বপ্না খাতুন নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় স্বপ্নার লাশ দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’