প্রতিবেদক, নতিপোতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পশ্চিমপাড়া থেকে তালা ভেঙ্গে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমাানিক ২টার দিকে গোয়ালঘরের তালা ভেঙ্গে এই দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। গরু দুইটির মালিক দামুড়হুদা উপজেলার জুড়ানপর গ্রামের তারা সর্দার ছেলে শাহাজান মিস্ত্রি।
গরু মালিক শাহাজান মিস্ত্রি জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে গরুর খাবার দিয়ে গোয়াল ঘরে তালা দিয়ে শুয়ে পড়ি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা এবং গরু দুইটি নেই। গরু দুুইটির আনুুমানিক মুল্য ১লাখ আশি হাজার টাকা। সংসারের একমাত্র সম্বল চুরি হওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন শাহাজান মিস্ত্রি।
সমীকরণ প্রতিবেদন