বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে উম্মে সালমা সুলতানা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২২ ইং
মুজিবনগরে উম্মে সালমা সুলতানা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে মানবিক সেবামুলক সংগঠন `উম্মে সালমা সুলতানা ফাউন্ডেশনে‘র শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর অনান্য পার্কের সামনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা জজ কোর্টের শিক্ষানাবিশ আইনজীবী উম্মে সালমা সুলতানার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পিতা আব্দুল সাত্তার প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কেক কেটে `উম্মে সলমা সুলতানা ফাউন্ডেশনে‘র শুভ উদ্ভোধন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’